সংবাদ শিরোনাম:

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:56:05 am, Thursday, 14 May 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোসেন মুরাদ (৫০) নামে নগরীরর এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।) তিনি ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

বুধবার (১৩ মে ) সকাল পৌনে ৮টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওয়ার্ডের মুনিরনগর মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে মারা যান হোসেন মুরাদ। পরে রাতে তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

আবদুল মান্নান জানান, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন হোসেন মুরাদ। রোববার কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়। সেই পরীক্ষার ফল পাওয়া গেল বুধবার রাতে। এর আগে সকালে নিজ বাড়িতে থাকা অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে হাসপাতালে নিতে একটি অ্যাম্বুলেন্স এলেও তাতে তোলার আগেই তিনি মারা যান। বিকালে স্বাস্থ্য বিধি মেনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মো. হোসেন মুরাদের এক ছেলে রয়েছে। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন হোসেন মুরাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : 12:56:05 am, Thursday, 14 May 2020