বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

চট্টগ্রামের মাদক মামলায় বরিশালের দুই ব্যাক্তির কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:51:24 am, Tuesday, 2 March 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামে মাদক মামলায় শ্যামলী পরিবহনের চালক ও সুপারভাইজারকে ১০ বছর এবং হেলপারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অনুপম চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার নিশ্চিতপুর গ্রামের মো. আবুদল হাসেমের পুত্র বাস চালক মো. সবুজ (৩২), বরিশাল জেলার গৌরনদী থানার গিয়াঘাট এলাকার সুকুমার মণ্ডলের পুত্র সুপারভাইজার পলাশ মণ্ডল (২৮) এবং বরিশাল জেলার উজিরপুর থানার ভরসাকাঠি এলাকার আব্দুর রব হাওলাদার পুত্র হেলপার মো. নাসির হাওলাদার (৩০)।

রায় ঘোষণার সময় চালক মো. সবুজ ও হেলপার মো. নাসির হাওলাদার উপস্থিত থাকলেও সুপারভাইজার পলাশ মণ্ডল (২৮) হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক আছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ জুন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (বিজনেস ক্লাস) যাত্রীবাহী একটি বাসকে (ঢাকা মেট্টো-ব ১৪-৯৮৬৪) কোতোয়ালী থানার সৈকত হোটেলের সামনে থামানোর সংকেত দেয় র‌্যাব। এ সময় চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে র‌্যাব। পরে ওই বাস থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় গতকাল তাদের কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অনুপম চক্রবর্তী বলেন, গত ২০২০ সালের ৭ সেপ্টেম্বর শ্যামলী বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মোট ১০ জনের সাক্ষী গ্রহণ শেষে মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার আদালত চালক ও সুপারভাইজারকে ১০ বছর করে এবং হেলপারকে ৫ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

চট্টগ্রামের মাদক মামলায় বরিশালের দুই ব্যাক্তির কারাদণ্ড

প্রকাশের সময় : 12:51:24 am, Tuesday, 2 March 2021