চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ




অনলাইন ডেস্ক:লক্ষ্মীপুরে ৬ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে হাত-মুখ বেঁধে ইমরান নামের এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার দালালবাজারের আমীরের ওয়ার্কশপের পেছনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে।

অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা। সে দালালবাজারের আমীরের ওয়ার্কশপে কাজ করতো বলে জানা যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত ইমরানকে আসামী করে সদর থানায় মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ভিকটিমের মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে দালাল বাজারের আইডিয়াল স্কুলের পাশবর্তী বিল্ডিংয়ে ৪ বছর ধরে বাসা ভাড়া থাকেন তারা। ওই বাসার পাশের আমীরের ওয়ার্কশপে কাজ করে আসছে ইমরান। ঘটনার দিন ইমরান চকলেট কিনে দেয়ার প্রলোভনে ভিকটিম শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে ওয়ার্কশপের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে। সন্ধ্যায় তার মেয়ে চিৎকার দিয়ে কান্না করতে করতে বাসায় ফিরলে বিষয়টি জানাজানি হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, শিশুটির চিকিৎসা চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD