ঘূর্ণিঝড় 'ফণী' মোকাবিলায় ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি, লঞ্চ বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি, লঞ্চ বন্ধ

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি, লঞ্চ বন্ধ

ঘূর্ণিঝড় 'ফণী' মোকাবিলায় ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি, লঞ্চ বন্ধ,voiceofbarishal.com




ঝালকাঠি সংবাদদাতা: ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় বিআইডব্লিউটিএ’র নির্দেশে ঝালকাঠিতে অভ্যন্তরীণ রুটসহ ঢাকাগামী সব যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ছোট-বড় নৌযান।জেলার নদ-নদীগুলোর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা রোধে শহর, বন্দর, গ্রামজুড়ে চলছে মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা প্রচার।জেলা ও উপজেলা পর্যায়ে ৫টি কন্ট্রোল রুম; ২৮টি সাইক্লোন সেল্টার; পাকা শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মন্দিরকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী করা; ৩৭টি মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল প্রস্তত রাখা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিসকর্মীসহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল, গ্রামপর্যায়ে দুর্যোগের সময় যাত্রীবাহী লঞ্চ, ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতীবার বিকেলে ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব জানানো হয়।সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসনের কাছে ৩৪২ মেট্রিকটন চাল, দুই হাজার প্যাকেট শুকনো খাবার ও নগদ সাত লাখ টাকা মজুদ রয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবার রহমান তালুকদার ও সেক্রেটারি আনোয়ার হোসেন পান্না, সরকারি-বেসরকারি দফতরসমূহের কর্মকর্তা, সাংবাদিক ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD