বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ঘূর্ণিঝড় রেমালের আঘাত বাংলাদেশে পড়ার শঙ্কা ৭০ ভাগ, আওতায় যেসব জেলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:51:52 pm, Saturday, 25 May 2024
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: ‘বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি শনিবার (২৫ মে) আরও শক্তি সঞ্চয় করে রাত ৯টায় ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার পর এটি খুব দ্রুত, ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে উপকূলে। খুব বেশি সময় এটি আমাদের দেবে না।’

শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাতের সম্ভাবনাই বেশি। তবে এর বড় অংশই বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে যেতে পারে। এ ঘূর্ণিঝড়ের প্রভাব ৩০ ভাগ যদি ভারত পায়, বাংলাদেশ পাবে ৭০ ভাগ।’

তিনি বলেন, ‘এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত করতে পারে। ফলে খুলনার সুন্দরবন থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত সব উপকূলীয় জেলা এর আওতায় পড়বে। সুতরাং এখানে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালী জেলা ঘূর্ণিঝড়ের আওতায় পড়বে।’

আজিজুর রহমান বলেন, ‘গভীর নিম্নচাপটি বর্তমানে যে গতিতে এগোচ্ছে তা অব্যাহত থাকলে এটি রোববার (২৬ মে) রাত ৯টা থেকে ১২টার মধ্যে উপকূলে আঘাত করতে পারে। সমুদ্রবন্দরগুলোতে এখন ৩ নম্বর সতর্কসংকেত রয়েছে। (সন্ধ্যা বা রাতে) ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেলে তখন এর অবস্থা অনুযায়ী সতর্কসংকেতেও পরিবর্তন আসবে।’

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। ২৪ ঘণ্টায় ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে একরকম বৃষ্টি হবে না। উপকূলীয় এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও নোয়াখালী জেলায় বৃষ্টি বেশি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় রেমালের আঘাত বাংলাদেশে পড়ার শঙ্কা ৭০ ভাগ, আওতায় যেসব জেলা

প্রকাশের সময় : 07:51:52 pm, Saturday, 25 May 2024