ঘুষ গ্রহণকালে ৫ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঘুষ গ্রহণকালে ৫ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আটক

ঘুষ গ্রহণকালে ৫ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আটক

ঘুষ গ্রহণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণকালে ৫ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে অফিস থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 

 

জানা গেছে, বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল হাই, নজরুল ইসলাম ও হুমায়ূন কবির ঘুষের ৫ লাখ টাকা নিয়ে জেলা হিসাবরক্ষণ অফিসে যায়। ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) এর সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে অবহিত করেন। পরে গোয়ান্দা সংস্থার লোকেরা জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে ঘুষের ৫ লাখ টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া অফিসে মাষ্টার রোলে কর্মরত ৬৩ জন কর্মচারীর ১ কোটি ৭ লাখ টাকার বিল আসে। এই টাকার বিল করতে অডিটর কুতুব উদ্দিনের সঙ্গে সড়ক বিভাগের কর্মচারীরা ৫ লাখ টাকা রফা-দফা করে। চুক্তিমতো প্রথম দফায় তারা ৬৪ লাখ টাকার বিল নিয়ে যায়। আজ বাকি ৪৩ লাখ টাকা নিতে যায়। চুক্তি অনুযায়ী কুতুব উদ্দিনকে ৫ লাখ টাকা ঘুষ দিলে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে।

 

 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া দুই নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহাগ রানা বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী হুমায়ূন কবির বাদি হয়ে একটি মামলা প্রস্তুত করছেন। মামলায় অপর দুই কর্মচারী আব্দুল হাই ও নজরুল ইসলাম স্বাক্ষী হবেন।

 

 

সদর মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা তদন্ত করবে দুদক। এটি দুদকেরই এখতিয়ার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD