‘ঘুষি দিয়ে প্রধান শিক্ষকের ৩টি দাঁত ফেলে দিলেন স্কুল সভাপতি’ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘ঘুষি দিয়ে প্রধান শিক্ষকের ৩টি দাঁত ফেলে দিলেন স্কুল সভাপতি’

‘ঘুষি দিয়ে প্রধান শিক্ষকের ৩টি দাঁত ফেলে দিলেন স্কুল সভাপতি’

‘ঘুষি দিয়ে প্রধান শিক্ষকের ৩টি দাঁত ফেলে দিলেন স্কুল সভাপতি’




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার নন্দীগ্রামে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির ঘুষিতে প্রধান শিক্ষকের তিনটি দাঁত পড়ে গেছে। শুক্রবার আহত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুকে (৫৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার পন্ডিত পুকুর বাজারে তার মুখে ঘুষি দিলে তিনটি দাঁত পড়ে যায়। তিনি একই উপজেলার ভর তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

 

 

সাজ্জাদুল ইসলামের স্ত্রী ও একই উপজেলার কোশাস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভা হয়। সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামিম হোসেন লিটন চারজন শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে উত্তেজিত হয়ে নোটিস খাতা ছিঁড়ে ফেলেন।

 

 

মঞ্জুয়ারা বেগম বলেন, ‘শামিম সভা না করেই বিদ্যালয় থেকে চলে যান। ওই দিন সন্ধ্যায় আমার স্বামী ভরতেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু পন্ডিত পুকুর বাজারে যান। ওই বাজারে কোশাস উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামিম হোসেন লিটনের কাপড়ের দোকান আছে।’

 

 

‘আমার স্বামী তার দোকানে গিয়ে নোটিস খাতা ছেঁড়ার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্কের একপর্যায়ে শামিম হোসেন লিটন আমার স্বামীকে মারধর করেন এবং মুখে ঘুষি দিলে তার সামনের তিনটি দাঁত পড়ে যায়।’

 

 

‘পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

 

 

এদিকে কোশাস উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামিম হোসেন লিটন বলেন, ‘সাজ্জাদুল ইসলাম দুদুর সঙ্গে আমার হাতাহাতি হয়েছে। তিনি দোকান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার সময় কলাপসিবল গেটে ধাক্কা লেগে দাঁত পড়ে যায়।’

 

 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD