ঘুমের মধ্যে কেটে নিল গৃহবধূর কান! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঘুমের মধ্যে কেটে নিল গৃহবধূর কান!

ঘুমের মধ্যে কেটে নিল গৃহবধূর কান!

ঘুমের মধ্যে কেটে নিল গৃহবধূর কান!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাতক্ষীরার দেবহাটায় ঘুমের মধ্যে গৃহবধূর কান কেটে নেয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তার কান কেটে নিয়ে গেছে তা এখনও জানা যায়নি। আহত গৃহবধূকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

 

শনিবার রাতে দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের আনারুল ইসলামের স্ত্রী মেহেরুন্নেছা রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। বাড়িতে আর কেউ না থাকার সুযোগে রাত সাড়ে ১০ টার দিকে কে বা কারা মেহেরুন্নেছার ডান সাইডের কান কেটে দিয়ে যায়। এ সময় মেহেরুন্নেছার চিৎকারে পাড়া পড়শিরা আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে নিয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে জানান, উক্ত ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD