ঝালকাঠি প্রতিনিধি॥ আশ্রয়ণের নির্মাণাধীন ঘর পরিদর্শন কালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেন, দেশের কোথায় কে কি করলো আর কি হলো তা দেখে আমাদের কিছু না। আমাদের বরিশাল বিভাগের কোথাও ঘর নির্মাণে কোন দুর্নীতি নেই। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও ঘর বিহীন মানুষকে আশ্রয় স্থল দেয়ার জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। নির্মাণ কাজ নিয়ে যদি কোন দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (৭ আগস্ট) দুপুরে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. আকতারুজ্জামান, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল হক, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ অনেকে।
Reporter Name 

















