বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ঘরে বসে ভূমি সেবা নেওয়ার ব্যবস্থা করেছি : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:31:01 pm, Thursday, 19 May 2022
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশের মানুষ যেন ঘরে বসে ১৬১২২ নম্বরে ফোন করে কিংবা land.gov.bd ওয়েবসাইট থেকে ভূমিসেবা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার ভূমি সেবা সপ্তাহ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সংসদ সদস্য ও মনোরঞ্জন শীল গোপাল এবং মো. হাবিবর রহমান

প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারণ মানুষের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে গেছেন। তিনি ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি ছিল তার একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজ করার উদ্যোগ নিয়েছে। আপনারা ভূমি সেবা পেতে এই দুটি প্ল্যাটফর্মের সহায়তা নিতে পারেন। দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।

ভূমিমন্ত্রী সাইফুজামান চৌধুরী তার বক্তব্যে বলেন, আজ ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবিত তিনটি আইন মন্ত্রিপরিষদে পাস হয়েছে। সবার সহযোগিতায় ভূমি মন্ত্রণালয় আজ একটি পর্যায়ে এসেছে, অর্জন করেছে মানুষের আস্থা।

তিনি আরো বলেন, ভূমি মন্ত্রণালয় ভূমি কর্মকর্তাদের পারফরমেন্স মনিটরিং করা শুরু করেছে। অভ্যন্তরীণ প্রতিযোগিতায় পরিবেশ সৃষ্টি কয়েছে। তিনি এ সময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ভূমি সেবা সপ্তাহ ২০২২-এ পুরস্কারপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের অভিনন্দন জানান।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ সময় নামজারি প্রক্রিয়া আরো সহজ করার ব্যাপারে মত প্রকাশ করেন। তিনি বলেন, ভূমি মামলার কারণে অনেক গরিব মানুষ নিঃস্ব হয়ে যায়। এজন্য মামলা জটিলতা কমাতে হবে।

ভূমি সচিব জানান, ৫ কোটি ১৩ লক্ষ খতিয়ান অনলাইনে আপডেট করা হয়েছে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া ডিজিটালাইজ করার কাজ শুরু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের নতুন তিনটি সার্ভিস উদ্বোধন করেন। সেবাগুলো হচ্ছে ভূমিসেবা কিয়স্ক, ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম এবং ভ্রমমাণ ভূমিসেবা কেন্দ্র।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ভূমি ব্যবস্থাপনা (ডোমেইন) বিশেষজ্ঞ সাবেক মূখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেনসহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থা ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঘরে বসে ভূমি সেবা নেওয়ার ব্যবস্থা করেছি : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : 09:31:01 pm, Thursday, 19 May 2022