ঘন কুয়াশা: ভোলা-লক্ষ্মীপুর রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:29:59 pm, Monday, 18 January 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার কারণে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা তিনটি ফেরি মাঝনদীতে ছয় ঘণ্টা আটকে থাকার পর সোমবার সকাল ১১টায় ভোলার ইলিশা ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, মধ্যরাতে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে কনকচাঁপা, কৃষাণী ও কলমিলতা নামের তিনটি ফেরি অর্ধশতাধিক যানবাহন নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাট এর উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোর রাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরিগুলো দিক নির্ণয়ে ব্যর্থ হয়।

তাই দুর্ঘটনা এড়াতে ভোররাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখার পাশাপাশি ছেড়ে আসা তিনটি ফেরি মাঝনদীতে নোঙ্গর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ঘন কুয়াশা: ভোলা-লক্ষ্মীপুর রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রকাশের সময় : 04:29:59 pm, Monday, 18 January 2021