সংবাদ শিরোনাম:

ঘটনার ১ মাস পার হলেও ব্যবস্থা নেয়া হয়নি নারী নিয়ে ফূর্তি করা হুমায়ুনের বিরুদ্ধে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:15:25 pm, Wednesday, 24 March 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কোয়াটারে বসে গভীর রাতে নারী নিয়ে ফুর্তি করা চালক হুমায়ুন এর বিরুদ্ধে এখনো কোনো ব্যাবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাসের বিরুদ্ধে।

হুমায়ুনকে এদায় থেকে বাচাঁতে নিবার্হী প্রকৌশলী দিপক রঞ্জন দাস নিজেই পুরো ঘটনা থামাচাপা দেয়ার চেষ্ঠা চালাচ্ছে বলে একটি বিশ^স্ত সুত্র নিশ্চিত করেছে। ধারনা করা হচ্ছে, হুমায়ুন, প্রকৌশলী দিপক রঞ্জন দাসের গাড়ি চালক থাকায় তিনি পুরো বিষয়টি ডেকে দিচ্ছেন। যার ফলে ঘটনার ১ মাস পার হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না তিনি।

যদিও সোমবার ( ৮ মার্চ ) এক বক্তব্যে তিনি প্রধান নির্বাহী প্রকৌশলীকে জানাবেন বলে এই প্রতিবেদকে নিশ্চিত করে ছিলেন। এদিকে বিষয়টি নিয়ে গোটা পানি উন্নয়ন বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে হুমায়ুন। যতদুর জানা গেছে, হুমায়ুন কবিরের নামে থাকা ওয়াপদা কলোনির কোয়াটারে দীর্ঘ দিন যাবত বিভিন্ন সময় নারী নিয়ে ফুর্তি করে আসছিলেন।

উল্লেখ্য বৃহস্পতিবার (১১ ফ্রেরুয়ারী) রাত পৌনে ৪টার দিকে হুমায়ুন কবির ওয়াপদা কলোনি থেকে ওই নারীকে বের করার সময় ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য আলিম এর হাতে ধরা খেয়ে যায়। আনসার সদস্য আলি নারীর বিষয়টি জানতে চাইলে হুমায়ুন বলেন, মেয়েটা রহিম, শাহিনদের বাসায় আসছে বলে মুল সড়কে বের হয়। অপরদিকে রাতে টহলে থাকা পুলিশ সদস্যরা ওই নারীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি লঞ্চ ঘাট যাবো তবে কলোনিতে কার বাসায় আসছেন তার সঠিক কোনো উত্তর দিতে পারেননি।

এসময় পুলিশ সদস্যরা হুমায়ুনকে জিজ্ঞাসা করলে তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি চালক পরিচয় দেন বলে একটি বিশ^স্ত সূত্র নিশ্চিত করেছে। যত দুর জানা গেছে, হুমায়ুন কবিরের ২নং কাশিপুর ইউনিয়নের সাড়সি বাজারের সাথে দ্বোতলা একটি ভবন রয়েছে। পাশাপাশি দুইটি গাড়িও রয়েছে তার। এ যেন আরেক মালেক! বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী দিপক রঞ্জন দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ আছি এই বলে তিনি মুঠোফোন রেখে দেন।

প্রধান নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার’র কাছে জানতে চাইলে তিনি বিলেন হুমায়ুন এর বিষয় আমার জানা নেই ,যেহেতু আপনার মাধ্যমে জানতে পেরেছি খোঁজ নিয়ে দেখবো। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবার্হী প্রকৌশলী দিপক রঞ্জন দাস অসুস্থ আছেন, তিনি সুস্থ হলে তার কাছ থেকে জেনে শুনে ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঘটনার ১ মাস পার হলেও ব্যবস্থা নেয়া হয়নি নারী নিয়ে ফূর্তি করা হুমায়ুনের বিরুদ্ধে

প্রকাশের সময় : 10:15:25 pm, Wednesday, 24 March 2021