সংবাদ শিরোনাম:

গ্রামীণ মানুষের মধ্যে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে ভোলায় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:57:56 pm, Tuesday, 2 March 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥ গ্রামীণ মানুষের মধ্যে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে ভোলায় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে করা এই আলোচনায় অংশ নেয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। মঙ্গলবার (২ মার্চ) ভোলা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আর্থিক সহায়তায় ছিল সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি।

ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের করা সভায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মামুন আল ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, বোরহান উদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক রাশিদা বেগম, ইউএনডিপির ভোলা জেলার ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর মো. শফিকুল রহমান প্রমুখ।

গ্রাম আদালতের মাধ্যমে জেলার ৫ টি উপজেলার ৪৭ টি ইউনিয়ন গত সাড়ে তিন বছরে ১০৭৩৩ টি মামলার সমাধান করা হয়েছে। এর মধ্যে ৯৪৯৭ মামলা গ্রহণ করা হয়েছে। আর মামলা বাস্তবায়িত আছে ১০ হাজার ৬৪৬ টি।

সভায় বিভিন্ন সরকারি ও বে-সরকারি সংস্থা এবং গণমাধ্যমের সহায়তা চাওয়া হয়েছে। যাতে নারী, দরিদ্র ও বিপদাপন্ন জনগোষ্ঠী অন্যায়ের প্রতিকার চাইতে পারে এবং নিজেদের মধ্যকার বিরোধগুলো স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে স্বল্প খরচে ও স্বচ্ছতার সাথে নিষ্পত্তি করতে পারে তার জন্য সকলের সহযোগিতা চাওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গ্রামীণ মানুষের মধ্যে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে ভোলায় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : 07:57:56 pm, Tuesday, 2 March 2021