গৌরনদী প্রতিনিধি॥ তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারনার শেষ দিন বৃহস্পতিবার নৌকার মেয়র প্রার্থীর মোঃ হারিছুর রহমানের সমর্থনে দিনভর ভোট চাইলে গলাচিপা পৌর সভার মেয়র আহসানুল হক তুহিন, ও গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
পৌরসভার টরকী বন্দর, বাসষ্ট্যান্ড, গৌরনদী বন্দরসহ বিভিন্ন এলাকায় গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ হারিছুর রহমানের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন পটুয়াখালীর গলাচিপা পৌর সভার জনপ্রিয় মেয়র আহসানুল হক তুহিন, ও গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
এলাকার উন্নয়নের স্বার্থে তারা আগামি ৩০ জানুয়ারি ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য প্রার্থনা করেন। এ সময় আন্যান্যদের মধ্যে ছিলেন গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক সুদাম পাল, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, বোরহান উদ্দিন, সদস্য সুব্রত কুমার পাল, মোঃ মমিন খান।
Reporter Name 












