গৌরনদী খাঞ্জাপুরে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে টাকা ছিনতাই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদী খাঞ্জাপুরে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে টাকা ছিনতাই

গৌরনদী খাঞ্জাপুরে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে টাকা ছিনতাই

গৌরনদী খাঞ্জাপুরে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে টাকা ছিনতাই




সুমন তালুকদারের,স্টাফ রিপোর্টার॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তুলাতলা বাজারে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে টাকা ছিনতাই করে নিয়ে যায় এলাকার বখাটে ও মাদকাসক্ত রুবেল ফকির।

 

 

ঘটনাটি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলা পুর গ্রামের তুলাতলা বাজারে আজ বেলা বারোটার সময় ঘটে। আহত টুটুল মজুমদার ও এলাকাবাসী জানায় কামলাপুর গ্রামের রহিম ফকিরের পুত্র রুবেল ফকির দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

 

 

এরই ধারাবাহিকতায় আজ দুপুরে তুলাতলা বাজার এর দোকানদার কমলাপুর গ্রামের মন্নান মজুমদারের পুত্র টুটুল মজুমদার এর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে টুটুল মজুমদার অস্বীকৃতি জানালে রহিম ফকির টুটুল মজুমদারকে পিটিয়ে আহত করে তার দোকান থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

 

 

আহত টুটুল মজুমদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত টুটুল মজুমদার তার মাথায় গুরুতর আঘাত পান তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।

 

 

রুবেল ফকিরের পরিবারের দাবি রুবেল ফকির পাগল কিন্তু এলাকাবাসী জানিয়েছেন রুবেল ফকির প্রকৃত মাদকাসক্ত।
নেশার টাকা যোগাড় করার জন্য এলাকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আহত টুটুল মজুমদারের পরিবার জানায় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD