সংবাদ শিরোনাম:

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স:২১টি পদের মধ্যে ১৬টি পদ শুন্য

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:50:20 pm, Sunday, 25 August 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥  বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোববার সারাদিন একজন চিকিৎসক সেবা প্রদান করেন। হাসপাতালে আগত শত শত রোগীকে একজন চিকিৎসক সেবা দিতে গিয়ে হিমসিম খেতে হয়েছে। ভোগান্তি পোহাতে হয়েছে আউটডোরে আগত শত শত রোগীকে।

২১টি পদের মধ্যে ১৬টি পদ শুন্য রয়েছে। হাসপাতালে ৫ জন চিকিৎসকের মধ্যে ছুটি, সভা ও প্রশিক্ষনে ৪ জন থাকার কারনে এ ঘটনা ঘটেছে বলে হাসপাতাল সূত্র জানান।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকের অফিসার দন্ত চিকিৎসক অমূল্য রতন বাড়ৈ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টি চিকিৎসক পদ রয়েছে। সেখানে ৫ জন চিকিৎসক থাকলে ১৬টি পদ শুণ্য রয়েছে। গতকাল রোববার হাসপাতালে চিকিসক ছিল মাত্র একজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফতেহ আলী হাসান বদলি হয়ে যশোরে চলে যান। তার দায়িত্বভার গ্রহন করেন ডাঃ বিপুল বিশ্বাস।

তিনি গতকাল বরিশাল সিভিল সার্জন অফিসে একটি সভায় যোগদান করেন। ডাঃ মীর্জা মাহবুব আলম তিন দিন ধরে অসুস্থ্য, আবাসিক চিকিৎসক ডাঃ জয়নাল আবেদীন ও মেডিকেল অফিসার আবদুল্লাহ আল মামুন ছুটিতে রয়েছে। গতকাল শুধুমাত্র ডাঃ মাজেদুল হক কাওছার রোগীদের সেবা প্রদান করেন। আউটডোরে শত শত রোগী চিকিৎসা সেবা নিতে ভিড় করেন কিন্তু তার একার পক্ষে এত রোগী সামলানো কঠিন হয়ে পরে এবং সেবা প্রদানে হিমসিম খেতে হয়। হাসপাতালে আগত রোগীদের দূর্ভোগ পোহাতে হয়।

সকাল ১১টায় গিয়ে দেখা গেছে হাসপাতালের চিকিৎসক মাজেদুল হক কাওছারের চেম্বারের সামনে দেড় শতাধিক রোগী সমেবেত। এদের মধ্যে নারী ও শিশু রোগীর সংখ্যা বেশী। রোগীদের কাছে কি সেবা নিতে এসেছেন জানতে চাইলে অধিকাংশ রোগীই জানান, তাদের জ্বর, গা ব্যাথা, মাথা ব্যাথা, বমির সমস্য রয়েছে। সাদিয়া জাহান, জাহানারা বেগমসহ কয়েকজন জানান, জ্বর শুরু হলে ডেঙ্গু আতংকে তারা চিকিৎসকের কাছে পরামর্শ নিতে এসেছেন।

দুপুর আড়াইটার দিকে গিয়ে দেখা গেছে একই চিত্র। শতাধিক রোগীর ভিড়। এ সময় মোতালেব হোসেন জানান, সকালে এখানে এসেছেন কিন্তু এখন পর্যন্ত ডাক্তারে কাছে পৌছতে পারেনি। তারা জানান, সকালে এসে চলে যাই আবার দুপুরে এসেছি এতই ভিড় যে সেবা নিতে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে। চিকিৎসক মাজেদুল হক কাওছার এ প্রসঙ্গে বলেন, খাওয়া দাওয়া বাদ দিয়ে একটানা ঘন্টার পর ঘন্টা রোগী দেখছি তার পরেও অসংখ্য রোগী অপেক্ষমান।

একার পক্ষে এত রোগীর সেবা দেয়া কষ্টকর। বরিশাল সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন এ প্রসঙ্গে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট রয়েছে। ডাঃ বিপুল বিশ্বাস একটি সভায় বরিশালে ছিলেন। এ ব্যাপারে বিস্তরিত তিনিই বলতে পারবেন। বিপুল বিশ্বাসকে কল করলে তিনি ফোন ধরেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স:২১টি পদের মধ্যে ১৬টি পদ শুন্য

প্রকাশের সময় : 08:50:20 pm, Sunday, 25 August 2019