গৌরনদীর সোনালি আঁশ পাটের ভাসমান হাট Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




গৌরনদীর সোনালি আঁশ পাটের ভাসমান হাট

গৌরনদীর সোনালি আঁশ পাটের ভাসমান হাট




গৌরনদী প্রতিনিধি :
বরিশাল জেলার গৌরনদীর উপজেলার সীমান্তবর্তী সরিকল হাটের পাশ্ববর্তী খালে সোনালি আঁশের ভাসমান পাটের হাট। পাটের পর্যাপ্ত সরবরাহ ও অধিক মুনাফাপ্রাপ্তি এবং নদী বেস্টিত হওয়ায় নদীপথে মালামাল বহনে সহজ হওয়ার কারণে তিন উপজেলাবাসী ও দূরের ব্যবসায়ীদের কাছে এ হাটটির ব্যাপক গুরুত্ব বেড়েছে। ভৌগলিক অবস্থানগত কারণে প্রায় ৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে জেলার সোনালি আঁশের ভাসমান পাটের হাট।
স্থানীয় সুত্রে জানাগেছে, জেলার বাবুগঞ্জ, মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী সরিকল হাটটি সপ্তাহে দুইদিন (মঙ্গল ও শুক্রবার) বসে। বিশেষ করে এ অঞ্চলে ব্যাপক পাট উৎপাদন হওয়ায় কৃষক পর্যায়ে পাটের সরবরাহ অনেক বেশী। পাইকারী বিক্রেতারা জানান, সপ্তাহের প্রতি হাটে এখানে অর্ধকোটি টাকার পাট ক্রয়-বিক্রয় হয়। বিভিন্ন উপজেলা থেকে আসা পাট বিক্রেতারা জানান, খালের পারে হাট বসায় এবং খুব সহজে নৌযানে যোগাযোগ করতে পারায় বিক্রেতা নৌকা ও ট্রলারযোগে এবং দুরদুরান্ত থেকে পাইকারী পাট ব্যবসায়ীরা ট্রলার নিয়ে পাট ক্রয় করতে আসায় এখানে ক্রেতা-বিক্রেতারা ট্রলারের উপর বসেই পাট কেনা-বেচা করছেন। ব্যবসায়ীরা আরও জানান, এখানে প্রতিমন পাট প্রকার ভেদে ১৬’শ থেকে দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর মোল্লা জানান, ভৌগলিক অবস্থানগত কারণে প্রায় ৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে সরিকলের ভাসমান পাটের হাট।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD