সংবাদ শিরোনাম:

গৌরনদীর সাংবাদিক মোল্লা ফারুক হাসানের জামিন লাভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:32:07 pm, Wednesday, 28 August 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥  দৈনিক আমাদের বরিশাল পত্রিকা ও বেসরকারি টিভি চ্যানেল ৭১’র গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসানেকে মাদক মামলায় সম্পৃক্ত করে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আজ বুধবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফারুক হাসান জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন।

আসামি মোল্লা ফারুক হাসানের পক্ষে আইনজীবি ছিলেন আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট সাইয়েদ উদ্দিন আহম্মেদ মধু।

অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ারের বিরুদ্ধে দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় গত ৭, ৯ ও ১০ জুলাই ২০১৯ ইং তারিখে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের স্বনামে তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওসি গোলাম সরোয়ার গত ১৫ জুলাই রাতে এসআই আসাদুজ্জামানকে বাদি করে গৌরনদী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশে মামলা দায়েরের ১৮ ঘন্টা পর সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি প্রত্যাহার করে নেন । পরবর্তিতে গৌরনদী থানায় একটি মাদক মামলায় সাংবাদিক ফারুক হাসানকে আসামি করা হয়। গতকাল বুধবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফারুক জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীর সাংবাদিক মোল্লা ফারুক হাসানের জামিন লাভ

প্রকাশের সময় : 09:32:07 pm, Wednesday, 28 August 2019