সংবাদ শিরোনাম:

গৌরনদীতে হেলিকপ্টার ভাড়া করে গ্রা‌মে বর-ক‌নে, উদ্দেশ্য কবর জিয়ারত!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:50:17 pm, Tuesday, 17 August 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে হেলিকপ্টারে করে নববধূকে শ্বশুরবাড়িতে নিয়ে এসেছেন এক প্রবাসী তরুণ। মঙ্গলবার দুপুরের আগে আগে হেলিকপ্টার ও বর-কনেকে দেখার জন্য উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শত শত উৎসুক জনতা ভিড় করে।

বর ও ক‌নে তাঁদের দাদা-দাদির কবর জিয়ারত করে আবার বেলা একটার দিকে হেলিকপ্টারযোগে ঢাকায় চলে যান। স্থানীয়রা ছ‌বি তু‌লে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে দেওয়ার পর ঘটনাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়ার ছোট ছেলে মাহামুদুল হাসান (২৪) যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি সেখানে পড়াশোনা করছেন। ১৩ আগস্ট লালমাটিয়া কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তারের (২১) সঙ্গে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

বর ও বধূ হেলিকপ্টার থেকে নেমে প্রথমে সুন্দরদী গ্রামে দাদা-দাদি কবর জিয়ারত ক‌রেন। প‌রে লাখেরাজ কসবা গ্রামে নানা-নানির কবর জিয়ারত করেন। দুপুর ১টার দিকে ওই হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে গৌরনদী ছাড়েন।

বরের বাবা আবুল হোসেন মিয়া বলেন, ‘করোনার কারণে নিজ এলাকায় ছেলের বিয়ে উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। ছেলে আমেরিকায় ফিরে যাবে বলে হাতে সময়ও নেই। তাই দাদা-দাদি ও নানা-নানির কবর জিয়ারত করতে হেলিকপ্টার ভাড়া করে এসেছে।’

গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, আবুল হোসেন মিয়া তাঁর ছেলে ও ছেলের বউকে হেলিকপ্টারে এলাকায় আসার বিষয়টি তাঁকে অবহিত করেছিলেন। পরে এসেছেন কি না, তা তাঁর জানা নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে হেলিকপ্টার ভাড়া করে গ্রা‌মে বর-ক‌নে, উদ্দেশ্য কবর জিয়ারত!

প্রকাশের সময় : 10:50:17 pm, Tuesday, 17 August 2021