গৌরনদীতে হাতুরে ডাক্তারের ভুল চিকিৎসায় গাছ কাটা শ্রমিকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে হাতুরে ডাক্তারের ভুল চিকিৎসায় গাছ কাটা শ্রমিকের মৃত্যু

গৌরনদীতে হাতুরে ডাক্তারের ভুল চিকিৎসায় গাছ কাটা শ্রমিকের মৃত্যু




নিজস্ব প্রতিবেদক ॥  হাতুরে ডাক্তার সুনীল সরকারের ভুল চিকিৎসায় দীর্ঘ ষোল দিন যাবত মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃতুর কাছে হার মানতে হল বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামের সৈয়দ হাওলাদার (৫৫) নামের এক গাছ কাটা শ্রমিকের। বৃহস্পতিবার (৩রা অক্টোবর) সকালে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত কয়েকদিন দিন পূর্বে নন্দনপট্টি গ্রামের নজরুল হাওলাদারের বাড়িতে গাছ কাটতে যান ধুরিয়াইল গ্রামের সৈয়দ হাওলাদার। এক পর্যায়ে তার (সৈয়দ) মাথায় সুপারি গাছ পরে আঘাতপ্রাপ্ত হন। পরে তার সঙ্গে থাকা গাছ কাটা শ্রমিকরা তাৎক্ষনিক ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য টরকী বন্দরের পল্লী চিকিৎসক সুনীল সরকারের কাছে নিয়ে আসেন।

মৃত সৈয়দ হাওলাদারের সঙ্গে থাকা গাছ কাটা শ্রমিকরা জানান, পল্লী চিকিৎসক সুনীলের কাছে সৈয়দ হাওলাদারকে নিয়ে আসার পর রোগীকে অন্যত্র স্থানান্তর না করে মাথায় তিনটি সেলাই দিয়ে দুইদিন অপচিকিৎসা করে। এরপর তার (সৈয়দ) অবস্থার অবনতি হলে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দীর্ঘ ষোলদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। অপচিকিৎসা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন পল্লী চিকিৎসক সুনীল। তবে এ বিষয়ে নিহতের পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে নিহতের বাড়ীতে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD