সংবাদ শিরোনাম:

গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ৭ পথচারী ও তিনটি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:48:49 pm, Wednesday, 24 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ছবি: ভয়েস অব বরিশাল

মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ১০টি মামলায় ৭ পথচারী ও তিনটি দোকানে ৪ হাজার ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী বন্দর, পিঙ্গলাকাঠী বাজার, নলচিড়া বাজার ও সরিকল বাজার এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৭ পথচারী ও তিনটি দোকানে ৪হাজার ১শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাজারে আগত জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন ও গৌরনদী থানার পুলিশ সহযোগিতা করে।

অভিযান শেষে নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ৭ পথচারী ও তিনটি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশের সময় : 05:48:49 pm, Wednesday, 24 June 2020