গৌরনদীতে শিশুকে ধর্ষণ চেষ্টা, শ্লীলতাহানীর ঘটনায় রাসেলকে আদালতে প্রেরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে শিশুকে ধর্ষণ চেষ্টা, শ্লীলতাহানীর ঘটনায় রাসেলকে আদালতে প্রেরণ

গৌরনদীতে শিশুকে ধর্ষণ চেষ্টা, শ্লীলতাহানীর ঘটনায় রাসেলকে আদালতে প্রেরণ

বখাটে রাসেল খান,( ছবি: সংগৃহীত)




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে মঙ্গলবার রাতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্লীলতাহানীর ঘটনায় এক বখাটেকে আটক করেছে পুলিশ।

বখাটে রাসেল খান জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের গরঙ্গল গ্রামের বাসিন্দা রতন খানের ছেলে।

কান্ডপাশা গ্রামের নির্যাতিতা ওই শিশুর বাবা জানান, মিস্ত্রি কাজের সুবাধে রাসেল তাদের বাড়িতে আসে। বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবারের সবার অজান্তে তার পাঁচ বছরের শিশু কন্যাকে বাড়ির নির্জন স্থানে নিয়ে রাসেল ধর্ষণের চেষ্ঠা চালায়।

এ সময় শিশুর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই বখাটে রাসেল শ্লীলতাহানি করে শিশুটিকে জখম করে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে বখাটেকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করা করা হয়েছে। এ ঘটনায় থানায় শিশুর বাবা বাদী হয়ে রাতেই মামলা দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেন ওসি গোলাম সরোয়ার। ওসি জানান, সকালে আটক রাসেল খানকে আদালতে প্রেরণ করা হয়েছে ও শিশুটিকে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD