সংবাদ শিরোনাম:

গৌরনদীতে যৌন হয়রানির ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এক ছাত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:47:39 pm, Monday, 8 July 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥  বখাটে ও তার সহযোগীদের অব্যাহত যৌন হয়রানির কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী। বখাটের হাত থেকে রেহাই পেতে ইতোমধ্যে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের।

সোমবার সকালে ওই গ্রামের শিশির ঘরামির পুত্র কলেজছাত্র শিবু ঘরামি জানান, তার বোন দিপা ঘরামি (১৫) বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়াশোনা করছে। দীর্ঘদিন থেকে স্কুলে আসা-যাওয়ার পথে পার্শ্ববর্তী বয়সা গ্রামের হিমেল শেখের পুত্র নাহিদ শেখ তার বোনকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও বখাটে হিমেল তার বোনকে উত্ত্যক্তের মাত্রা আরও বাড়িয়ে দেয়। স্কুল ছাত্রী দিপা ঘরামি জানায়, গত ৪ জুলাই দুপুরে স্কুল থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটে হিমেল ও তার সহযোগীরা পথরোধ করে তাকে টানা হেঁচড়া শুরু করে।

এ সময় সে (দিপা) আর্তচিৎকার শুরু করায় স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। বাড়িতে ফিরে বিষয়টি সে তার পরিবারের সদস্যদের জানায়। পরবর্তীতে স্কুলের প্রধানশিক্ষককে ঘটনাটি জানানো সত্ত্বেও সে নানাতালবাহানা শুরু করে। এতে অভিমান করে ওইদিন বিকেলে স্কুলছাত্রী ঘরে থাকা বিভিন্ন ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় দিপাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে গত চারদিন থেকে দিপা ঘরামি বখাটের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে যৌন হয়রানির ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এক ছাত্রী

প্রকাশের সময় : 09:47:39 pm, Monday, 8 July 2019