গৌরনদীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




গৌরনদীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

গৌরনদীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

গৌরনদীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলায় আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে রেশমা আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।এদিকে এ ঘটনায় শাশুড়ি প্রিয়া ঝর্ণা খানমকে (৫০) আটক করেছে পুলিশ।

 

 

নিহত রেশমা আক্তারের স্বজনরা জানান, গত তিন বছর আগে উপজেলার কটকস্থল গ্রামের আবু ফকিরের মেয়ে রেশমা আক্তারের সঙ্গে একই উপজেলার নওপাড়া গ্রামের আ. রাজ্জাক শিকদারের ছেলে নয়ন শিকদারের (২৮) বিয়ে হয়।

 

 

বিয়ের সময় মেয়ে জামাতা নয়ন শিকদারকে ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল যৌতুক দেয়া হয়। তাদের সংসারে ১৮ মাস বয়সের একটি ছেলেসন্তান রয়েছে।

 

 

নিহতের বাবা আবু ফকির অভিযোগ করে বলেন, বিয়ের এক বছর পর মেয়ে জামাতা নয়ন শিকদারকে পান বরজ নির্মাণ করার জন্য এক লাখ টাকা যৌতুক দেয়া হয়। ধারদেনা পরিশোধ করার জন্য মেয়ে জামাতা নয়ন শিকদার গত ১৫ সেপ্টেম্বর থেকে মেয়ে রেশমার কাছে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল।

 

 

দাবিকৃত যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে স্বামী নয়ন ও শ্বশুরবাড়ির লোকজন গত ৫ দিন আগে রেশমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং আমার (বাপের) বাড়িতে পাঠিয়ে দেয়।

 

 

শনিবার বিকালে নয়ন ও তার এক বন্ধু বাড়িতে এসে মেয়ে রেশমা আক্তার ও ১৮ মাসের নাতি হাফিজ শিকদারকে বাড়িতে নিয়ে যায়।

 

 

আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে শনিবার দিবাগত রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার চালায়।

 

 

রাত দেড়টার দিকে জামাতার এক প্রতিবেশী মোবাইল ফোনে আমাকে (আবু) মেয়ে রেশমা হত্যার খবর দেয়। রোববার ভোরে জামাতার বাড়ি নওপাড়া গ্রামে যাই। মেয়ের মরদেহ ঘরের খাটের ওপর ফেলে রেখে জামাতা নয়ন ও তার বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

 

 

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে ওই বাড়ি থেকে রেশমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে বরিশাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

মাদকাসক্ত স্বামী নয়ন শিকদার যৌতুকের দাবিতে স্ত্রী রেশমা আক্তারকে কিল-ঘুষি মারার পর শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণ করছে।

 

 

নিহত রেশমার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কয়েক মাস আগে মাদক সেবনের সময় নয়ন শিকদার থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। নিহতের বাবা আবু ফকির বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD