গৌরনদীতে মাহিন্দ্রায় বাসের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে মাহিন্দ্রায় বাসের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত

গৌরনদীতে মাহিন্দ্রায় বাসের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত

গৌরনদীতে মাহিন্দ্রায় বাসের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে মাহিন্দ্রায় বাসের ধাক্কায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে গৌরনদীর আশোকাঠি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন, ঝালকাঠির কাঠালিয়া থানাধীন এলাকার বাসিন্দা আলামিন ও বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার বাসিন্দা রাকিবুল হাসান। এ দুর্ঘটনায় মাহিন্দ্রার চালক ও এক যাত্রী আহত হয়েছেন।

 

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, তারা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটি কাটাতে বরিশালের উদ্দেশ্যে রওনা করেন। মাদারীপুর থেকে মাহিন্দ্রায় বরিশালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

 

তিনি আরো জানান, বাসটি বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিলো আর মাহিন্দ্রাটি বরিশালের দিকে যাচ্ছিলো। এসময় বাসটি মাহিন্দ্রাটিকে ধাক্কা দিলে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হন।

 

এছাড়া মাহিন্দ্রা চালকসহ বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকার ফোরকান নামে অপর এক যাত্রী আহত হয়েছে। তবে চালককে না পাওয়া গেলেও আহত ফোরকানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD