গৌরনদীতে ভেজাল বিরোধী মানববন্ধনের পরই অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ভেজাল বিরোধী মানববন্ধনের পরই অভিযান

গৌরনদীতে ভেজাল বিরোধী মানববন্ধনের পরই অভিযান




মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি ॥   “ভেজার মুক্ত খাবার চাই, সুস্থভাবে বাঁচতে চাই” এই স্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে ভেজাল মুক্ত খাবারের দাবীতে মানববন্ধনের পরপরই ভেজাল বিরোধী অভিযান চালানো হয়েছে।
শনিবার সকাল দশটায় গৌরনদী বাসষ্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবি ও এইড’র যৌথ আয়োজনে ভেজাল বিরোধী বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করে সচেতন নাগরিকরা।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীণ সময়ে এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবি’র এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডি, সাংবাদিক মনিষ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডের বিভিন্ন খাবার হোটেল, মিষ্টি ও অন্যান্য দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খালেদা নাছরিন।

এসময় দোকানগুলোতে নোংরা পরিবেশ ও পচা-বাসী খাবার রাখার দায়ে ছয়টি দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD