গৌরনদীতে ভাড়া মওকুব করে দৃষ্টান্ত স্থাপন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ভাড়া মওকুব করে দৃষ্টান্ত স্থাপন

গৌরনদীতে ভাড়া মওকুব করে দৃষ্টান্ত স্থাপন




গৌরনদী প্রতিনিধি॥ করোনার কারনে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও আটটি ভাড়াটিয়া বাসায় এপ্রিল মাসের এক লাখ নয় হাজার টাকা ভাড়া মওকুবের ঘোষণা দিয়ে মহানুভতার বিড়ল দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলার গৌরনদী পৌর সদরের ঐতিহ্যবাহী মৃধা পরিবার।

 

পহেলা বৈশাখের দিন (মঙ্গলবার) সকালে ভাড়া মওকুবের ঘোষণা করেছেন ওই পরিবারের সন্তান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। তিনি জানান, গৌরনদী বন্দরের মৃধা মার্কেটের ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির আটটি ভাড়াটিয়াদের কাছ থেকে তারা প্রতিমাসে এক লাখ নয় হাজার টাকা ভাড়া পেয়ে থাকেন। ওই টাকা দিয়েই তিনিসহ তাদের অন্যান্য ওয়ারিশদের মাসিক সংসার খরচ চলে। তিনি আরও জানান, চলমান করোনা ভাইরাসের কারণে ব্যবসায়ীদের বিকিকিনিতে মন্দা চলছে। তারই সাথে বাসার ভাড়াটিয়ারাও ঘর বন্দি হয়ে পরেছে। এ অবস্থায় পরিবারের সকলের সিদ্ধান্ত মোতাবেক এপ্রিল মাসের ১৮টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও আটটি ভাড়াটিয়া বাসার এক লাখ নয় হাজার টাকার ভাড়া মওকুব করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ তার পরিবারের এ সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবি রাখে। মৃধা পরিবারের মতো উপজেলার সকল মালিকপক্ষরা করোনার কারণে ভাড়াটিয়াদের কথা বিবেচনা করে এ মহতি উদ্যোগ গ্রহণ করবেন বলেও আমি আশা করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD