গৌরনদীতে বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

গৌরনদীতে বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

গৌরনদীতে প্রেমে ব্যর্থ হয়ে...




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে প্রেমে ব্যর্থ হয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন ইমাম হোসেন (২২) নামে এক কলেজছাত্র। মুমূর্ষু অব্স্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন শুক্রবার উপজেলার শরিকল ইউনিয়নের পশ্চিম হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

ইমাম ওই গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার হোসেন বেপারীর ছেলে এবং বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

 

 

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বেপারী জানান, ঢাকার একটি কলেজে পড়াশোনার সময় ইমামের সঙ্গে বিত্তবান পরিবারের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ইমাম চলতি বছর বরিশাল বিএম কলেজে অনার্সে ভর্তির পর প্রেমিকাকে বিয়ে করার জন্য তার মা-বাবাকে চাপ দেয়। ইমাম নিম্নবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তার সঙ্গে বিয়ে দিতে ওই কলেজছাত্রীর পরিবার রাজি হয়নি। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ইমাম।

 

 

দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় তিনি মারা যান।

 

 

গৌরনদীর শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফোরকান হোসেন জানান, খবর পেয়ে রাতেই ইমাম হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শনিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD