বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের গৌরনদীতে সাড়ে ১২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগের কর্মীরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর ধানডোবা গ্রামের পুকুরের হাসের খামারে হানা দিতে গিয়ে অজগরটি ধরা পড়ে।
উত্তর ধানডোবা গ্রামের হাসেঁর খামার মালিক ওয়াসিম শিকদার বলেন, পুকুরে থাকা খামারের হাঁস খেতে গিয়ে জালে আটকা পরে অজগরটি। খবর পেয়ে আশপাশের মানুষ জরো হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান অজগরটিকে আঘাত করতেও নিষেধ করেছেন। পরে বনবিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।
গৌরনদী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সেলিম হাওলাদার বলেন, সোমবার দুপুরের দিকে তারা স্থানীয়দের মাধ্যমে অজগরটির খবর পান। পরে তাদের কর্মীরা গিয়ে সেটি উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে বনবিভাগের হেফাজতেই এটি আছে।
তিনি বলেন, অজগরটির কমপক্ষে সাড়ে ১২ কেজি এবং লম্বায় ৮ হাত হতে পারে। সেটি এখন সুস্থ আছে। স্থানীয় একটি পুকুরের হাসের খামারে প্রবেশ করতে গিয়ে অজগরটি ধরা পরে। তার ধারনা এক সময় ওই এলাকায় অজগর ছিল। এটির অস্তিত্ব ওই এলাকায়ই।
অজগরটি সংরক্ষণের জন্য খুলনা বন্যপ্রাণী পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হচ্ছে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে সুন্দরবন কিংবা অন্যকোন বনে উন্মুক্ত করবে বলে জানান বন কর্মকর্তা সেলিম।
Leave a Reply