সংবাদ শিরোনাম:

গৌরনদীতে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে ২ শিশু আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:46:48 am, Friday, 8 May 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে ২ শিশু গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হল ওই গ্রামের অলিল মোল্লার ছেলে সাব্বির মোল্লা (৯), হালান আকনের পুত্র ইসমাইল আকন (১০)।

বিস্ফোরণে সাব্বিরের বাম হাতের ২টি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ২ শিশুকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, বুধবার বেলা ১১টার দিকে ওই গ্রামের সাব্বির মোল্লা ও ইসমাইল আকন মিলে ছাতার দন্ডের মধ্যে দিয়াশলাইয়ের (ম্যাস) বারুদ ভরে বাজি তৈরি করে।

ওই বাজি প্রতিবেশী মোবারক ফকিরের বাড়িতে বসে ফোটানোর সময় হঠাৎ বিস্ফোরণে ওই ২ শিশু গুরুতর আহত হয়। এতে সাব্বিরের বাম হাতের ২টি আঙ্গুল বিচ্ছন্ন হয়েছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে ২ শিশু আহত

প্রকাশের সময় : 12:46:48 am, Friday, 8 May 2020