গৌরনদীতে বসত ঘরে ও খড়কুটায় আগুন দেয়ার ঘটনায় তিনজন গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে বসত ঘরে ও খড়কুটায় আগুন দেয়ার ঘটনায় তিনজন গ্রেফতার

গৌরনদীতে বসত ঘরে ও খড়কুটায় আগুন দেয়ার ঘটনায় তিনজন গ্রেফতার

গৌরনদীতে বসত ঘরে ও খড়কুটায় আগুন দেয়ার ঘটনায় তিনজন গ্রেফতার




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের কেরামত মাঝির বসত ঘর ও খড়কুটার আগুন দেয়া ও গরুর পানির খাওয়ার পাত্রের মধ্যে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রাখার ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার দুুপরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ধৃত আসামি সৈকত বেপারী ১৬৪ ধারায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আদালত তাদেরকে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

 

 

মামলার তদন্তকারী কর্মকতার্ এসআই আরিফুল ইসলাম জানান, গত ৬ ও ৮ জুলাই রাতে কটকস্থল গ্রামের কেরামত মাঝির বসত ঘরে ও খরকুটায় দুবর্ৃত্তরা কেরাসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসি ও গৌরনদী ফায়ার সার্ফিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

এ ঘটনায় ৯ জুলাই কেরামত মাঝি বাদি হয়ে ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী মডেল থানার একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর (তিনি এসআই আরিফুল) তদন্ত কালে সন্দেহজনক ভাবে কটকস্থল গ্রামের স্বপন বেপারীর পুত্র সৈকত বেপারীকে (২০) আটক করে। সৈকতের স্বীকারোক্তি মোতাবেক একই গ্রামের হালান হাওলাদারের পুত্র আমিনুল জয় ও দেলোয়ার বেপারীর পুত্র তাইজুল ইসলামকে গ্রেফতার করে।

 

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা সকলে মাদক বিক্রেতা। গ্রেফতারকৃতদের ধারনা মাদক বিক্রির ব্যাপারে কেরামত ও তার ভাতিজা পুলিশের কাছে তাদের মাদক বিক্রির গোপন তথ্য সরবরাহ করত। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা অগ্নিসংযোগ ও গরুর পানির খাওয়ার পাত্রের মধ্যে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রাখে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD