বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে বরিশালের গৌরনদীতে সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভার শুরুতে ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
ম্যানুয়াল ও ভার্চুয়াল সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফারিহা তানজিন, উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, মাধ্যমিক অফিসার আঃ জলিল, শিক্ষা অফিসার ফয়সল জামিল, মাই টিভির সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি নকীবুল হোসেন, বরিশাল ডট নিউজ এর স্টাফ রিপোর্টার এমডি ফাহাদ, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুল সালেক মামুনসহ ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply