গৌরনদীতে ফের অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভূত Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম




গৌরনদীতে ফের অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভূত

গৌরনদীতে ফের অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভূত




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান সম্পূর্ণ ও ২টি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ারকর্মী মাসুম বিল্লাহসহ ৩ জন আহত হয়েছে। বুধবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৭ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারনা করেছেন। এ অগ্নিকান্ডে সময় বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।

এ বাসস্ট্যান্ডে ৯দিনের মাধায় আবার অগ্নিকান্ডের ঘটনায় বাসস্ট্যান্ডের আড়াই শতাধিক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।


গৌরনদী ফায়ার ষ্টেশনের সাব-অফিসার আব্দুস ছালাম জানান, বুধবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার রিপন ইলেকট্রিক দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ফায়ার কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে অগ্নিকান্ডে রিপন ইলেকট্রিক, জাহাঙ্গাীর হোসেনের ব্যাটারী চার্জের ও মাইকের দোকান, নুরুউদ্দিনের মুদি দোকান, কাল’ুর ফলের দোকান সম্পূর্ণ ও তাজুল টেকরেটর, আঃ রব খানের চায়ের দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ষ্টেশনের ফায়ার কর্মী মাসুম বিল্লাহসহ ৩ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহামন, ইউএনও ইসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD