গৌরনদীতে প্রানী চিকিৎসার ঔষধের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে প্রানী চিকিৎসার ঔষধের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

গৌরনদীতে প্রানী চিকিৎসার ঔষধের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড




গৌরনদী  প্রতিনিধি: আজ রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলা সদরের টিএন্ডটি সুপার মার্কেটের ব্রাদার্স ড্রাগ হাউস নামের প্রানী চিকিৎসার একটি ঔষধের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে দোকানটির অন্তত ১০ লক্ষাধীক টাকার ঔষধ ও মালামাল ভস্মিভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মোঃ মনিরুজ্জামান সরদার নামের জনৈক ব্যবসায়ী উপজেলা সদরের গৌরনদী-পয়সারহাট সড়কের পাশের টিএন্ডটি সুপার মার্কেটের ওই ঔষধের দোকানটির মালিক। তিনি টিএন্ডটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি। শনিবার রাত ১০টার পরে তিনি তার দোকানটি তালাবন্ধ করে বাড়ি ফিরে যান। গতকাল সকাল ৮টার দিকে পার্শ্ববর্তি দোকানদার ও ব্যবসায়ীরা দেখতে পান যে, তালাবন্ধ ওই ঔষধের দোকানের শার্টার ভেদ করে দোকানের ভেতর থেকে ধোয়ার কুন্ডলী বের হচ্ছে। এ সময় তারা ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো করেন এবং দোকান মালিক ও গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিয়ে কোকানটির তালা ভেঙ্গে হাড়ি-বালতি নিয়ে পানি ছুড়ে আগুন নেভানোর কাজে লেগে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টীম আসার আগেই তারা আগুন নেভাতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্থ ব্যবাসী জানান, জনৈক স্থানীয় বাসিন্ধার কাছ থেকে তার পাঁকা ভবনের ওই দোকান ঘরটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে তিনি তার ব্রাদার্স ড্রাগ হাউস নামের ঔষধের দোকানটি পরিচালনা করে আসছিলেন। অগ্নিকান্ডে তার অন্তত ১০ লক্ষাধীক টাকার ঔষধ, একটি ফ্রিজ ও মালামাল পুড়ে গেছে। এ ছাড়াও আগুনের তাপে ও আগুর নেভানোর জন্য ছুড়ে মারা পানিতে ভিজে তার আরো অন্তত ৫ লক্ষ টাকার ঔষধ নষ্ট হয়ে গেছে।

গৌরনদী ফায়ার সর্ভিসের ষ্টেশন অফিসার মোঃ কাঞ্চন আলী মৃধা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুচনা হয়েছে। সরকারি ভাবে এখনও এ অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হয়নি। ক্ষয়ক্ষতি নিরুপনে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে শিগ্রই ক্ষয়ক্ষতির প্রতিবেদন দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD