সংবাদ শিরোনাম:

গৌরনদীতে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:52:45 pm, Thursday, 30 April 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ করোনা আতংকের মধ্যেও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে।

আহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী চিকিৎসক জামাল ফরাজী ও তার চাচাতো ভাই বাবুল ফরাজীদের সাথে বসতবাড়ির পাশের দুই শতক জমি সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে বিরোধীয় জমির গাছ কেটে ফেলে বাবুল ফরাজী।

এনিয়ে কথাকাটির একপর্যায়ে পল্লী চিকিৎসক জামাল ফরাজীকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে বাবুল ফরাজী। স্থানীয়রা গুরুতর অবস্থায় জামাল ফরাজীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 04:52:45 pm, Thursday, 30 April 2020