গৌরনদীতে নবনির্মিত জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে নবনির্মিত জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায়

গৌরনদীতে নবনির্মিত জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায়




মোঃ মাসুদ সরদার গৌর নদী প্রতিনিধি: এক সাংবাদিকের মহতি উদ্যোগে এলাকাবাসীর আর্থিক সহায়তায় প্রত্যন্ত গ্রামে নবনির্মিত অত্যাধুনিক হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদে শুক্রবার প্রথম জুম্মার নামাজ আদায় করা হয়েছে। এরপূর্বে বৃহস্পতিবার বাদ যোহর জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধণ করা হয়।

গৌরনদী থানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহ্তামিম পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুল আজিজ নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধণ করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,

জামে মসজিদের প্রতিষ্ঠাতা গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ। নবনির্মিত অত্যাধুনিক জামে মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় করে মুসুল্লীরা দেশের শান্তি ও সমৃদ্ধ কামনা করে দোয়া-মোনাজাত করেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD