গৌরনদীতে ননদ ভাবি উধাও ছয় দিনেও মেলেনি খোঁজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ননদ ভাবি উধাও ছয় দিনেও মেলেনি খোঁজ

গৌরনদীতে ননদ ভাবি উধাও ছয় দিনেও মেলেনি খোঁজ

গৌরনদীতে ননদ ভাবি উধাও ছয় দিনেও মেলেনি খোঁজ




সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার।। নিজ ভাইয়ের স্ত্রী ভাবীকে নিয়ে গত ছয়দিন যাবত রহস্যজনক কারনে ননদ নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের।

 

 

নিঁখোজরা হলেন- মাহিলাড়া গ্রামের আব্দুর রব হাওলাদারের কলেজ পড়–য়া কন্যা রোজি আক্তার লিজা (২৫) ও তার (রব হাওলাদার) পুত্র মুন্না হাওলাদারের স্ত্রী আখি আক্তার। নিখোঁজের পিতা আব্দুর রব হাওলাদার জানান, গত শুক্রবার তার কন্যা রোজি আক্তার লিজা ও তার পুত্রবধু আখি আক্তার পরিবারের কাউকে কিছু না বলে মাহিলাড়া গ্রামের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এতোদিন আত্মীয় স্বজনদের বাসায় সন্ধান করেও তাদেরকে খুজে পাওয়া যায়নি। এমনকি তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। নিখোঁজ ননদ-ভাবীকে উদ্ধারে পুলিশি তৎপরতা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD