সংবাদ শিরোনাম:

গৌরনদীতে ধর্ষণের চেষ্ঠায় ব্যার্থ হয়ে শিশু কন্যাকে শ্লীলতাহানী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:53:49 pm, Tuesday, 16 June 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

প্রতিকী ছবি

গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে ধর্ষণের চেষ্ঠায় ব্যার্থ হয়ে পাঁচ বছরের শিশু কন্যাকে শ্লীলতাহানীর ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে বখাটে রাসেল খানকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত বখাটেকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য একটি প্রভাবশালী মহল তৎপর হয়ে উঠেছে।

বখাটে রাসেল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য গরঙ্গল গ্রামের বাসিন্দা শহীদ খানের চাচাতো ভাই রতন খানের পুত্র। কান্ডপাশা গ্রামের নির্যাতিতা ওই শিশু কন্যার পিতা জানান, মিস্ত্রি কাজের সুবাধে রাসেল তাদের বাড়িতে আসে। বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবারের সবার অজান্তে তার পাঁচ বছরের শিশু কন্যাকে বাড়ির নির্জন স্থানে নিয়ে রাসেল ধর্ষণের চেষ্ঠা চালায়।

এসময় তার শিশু কন্যার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই বখাটে রাসেল শ্লীলতাহানি করে শিশুটিকে জখম করে। একপর্যায়ে সে (রাসেল) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে বখাটেকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে ধর্ষণের চেষ্ঠায় ব্যার্থ হয়ে শিশু কন্যাকে শ্লীলতাহানী

প্রকাশের সময় : 11:53:49 pm, Tuesday, 16 June 2020