সংবাদ শিরোনাম:

গৌরনদীতে ধর্ষক আল আমিন মাঝি গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:02:16 pm, Sunday, 31 March 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি :জেলার গৌরনদী পৌর এলাকার সুন্দরদী (নবীনগর) মহল্লায় এক বাকপ্রতিবন্ধী যুবতিকে (১৮) ধর্ষণের অভিযোগে শনিবার রাতে পুলিশ ধর্ষক আল আমিন মাঝিকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, ওই মহল্লার জামাল মাঝির পুত্র আল-আমিন মাঝি শুক্রবার সন্ধ্যায় তাদের নির্জন বাড়িতে ডেকে নিয়ে যুবতিকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই যুবতি তার পরিবারের লোকজনদের বিষয়টি জানায়। নির্যাতিতার মা আল-আমিন মাঝিকে আসামি করে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন।পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে টরকী বন্দর এলাকা থেকে ধর্ষক আল-আমিনকে গ্রেফতার করেছে। ওসি আরও জানান, রবিবার সকালে নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

গৌরনদীতে ধর্ষক আল আমিন মাঝি গ্রেফতার

প্রকাশের সময় : 10:02:16 pm, Sunday, 31 March 2019