বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

গৌরনদীতে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে, আহত-৮

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:00:32 pm, Sunday, 27 October 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

মোঃ মাসুদ সরদার, গৌরনদী,প্রতিনিধি॥  বরিশালের গৌরনদী উপজেলা সদরে রোববার সকালে দুই দল শ্রমিকের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতসহ কমপক্ষে ৮ জন আহত হয়। আহতদের ৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি আবুল হোসেন বাদি হয়ে ৫ জনের নামোউল্লেখ করে ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহতরা জানান, গৌরনদীর টরকী মাহেন্দ্রা চালক সমিতির সদস্য কালু সরদার (৩০) গতকাল রোববার সকাল ১০ টার দিকে গৌরনদী বাসষ্টান্ডের মাহেন্দ্রাষ্টান্ডে শৃংখলা ভঙ্গ করে গাড়ি পার্কিং করলে মহাসড়কে ঝানঝটের সৃষ্টি হয়। এ সময় গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির লাইনম্যান মামুন কাজী (২৫) তাকে গাড়ি সরিয়ে নিতে নির্দেশ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কালু সরদার মামুন কাজীকে গালাগাল দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতান্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে হাতাহাতির পরে কালু ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার জের ধরে সকাল ১১টার দিকে কালু সরদারের নেতৃত্বে টরকী মাহেন্দ্রা সমিতির ১০/১২ জন সদস্য লোহার রড, দেশীয় ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে গৌরনদী বাসষ্টান্ডে গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৮ জন রক্তাক্ত জখম হন।

গৌরনদী অটো টেম্পু মালিক-শ্রমিক সমবায় সমিতির সহ-সভাপতি আবুল হোসেন অভিযোগ করে বলেন, সকাল ১১টার দিকে টরকী মাহেন্দ্র সমিতির ১০/১২ জন শ্রমিক আমাদের সমিতির শ্রমিকদের ওপর লোহার রড, লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা শ্রমিক মামুন কাজী (২৫), আলী আহম্মেদ (৩০), জোনাব আলী শরীফ (৪৫), নুর ইসলামকে (৩৫) পিটিয়ে ও জখম করে।

আমি বাড়ি থেকে ষ্টান্ডে পৌছামাত্রই কালু সরদার ধারাল অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে আমাকে রক্তাক্ত করে। খবর পেয়ে আমাদের সমিতিভূক্ত সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও সমিতির সদস্যরা আমিসহ আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কালু সরদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষ্টান্ডে গাড়ি রাখায় আমাকে মারধর করা হয়। পরবর্তি আমার সমিতির (টরকী সমিতির) লোকজন বিষয়টি জানতে আসলে তাদের দুইজনকে মারধর করা হয়। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় আবুল হোসেন বাদি হয়ে ১০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

গৌরনদীতে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে, আহত-৮

প্রকাশের সময় : 08:00:32 pm, Sunday, 27 October 2019