গৌরনদীতে জমি নিয়ে বিরোধ হত্যার হুমকি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে জমি নিয়ে বিরোধ হত্যার হুমকি

গৌরনদীতে জমি নিয়ে বিরোধ হত্যার হুমকি

গৌরনদীতে জমি নিয়ে বিরোধ হত্যার হুমকি




গৌরনদী প্রতিনিধি॥ জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বসতবাড়ী থেকে উৎখাতসহ একটি পরিবারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বাকাই গ্রামের।

 

ওই গ্রামের দিন মজুর রহমান বেপারী জানান, ১৯৯৫ সালে একই গ্রামের মৃত ছবদের বেপারীর ওয়ারিশদের কাছ থেকে পূর্ব বাকাই মৌজায় ৩১ শতক জমি তিনি (রহমান) এবং স্ত্রী রেনু বেগম সাব কবলামূলে দলিল করেন। সে অনুযায়ী তারা জমি ভোগ দখল করে আসছেন। তার (রহমান) দলিলকৃত জমি মা, দুই ভাই ও এক বোনের নামে ভুলবশত ভাবে রেকর্ড হয়। এরইমধ্যে ২০১২ সালে তিনি কোর্টে রেকর্ড ভাংগার মামলা করেন। রহমান বেপারী অভিযোগ করে বলেন, রেকর্ড ভাংগা মামলা চলমান অবস্থায় ২০১৩ সালে তার (রহমান) দুই সহদর বিরোধীয় ১৫.৭০ শতক জমি সমরসিংহ গ্রামের মৃত রহম আলী হাওলাদারের পুত্র জাকির হাওলাদার কাছে বিক্রি করে দেয়।

 

তিনি অভিযোগ করে আরও বলেন, বিরোধীয় জমি ক্রয় করার পরই জাকির হাওলাদার জমিতে জোরপূর্বক ঘর উত্তোলণ করে। বর্তমানে জাকির হাওলাদার পুরো জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। এনিয়ে গত কয়েকদিন পূর্বে জাকির হাওলাদারের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। থানায় লিখিত অভিযোগ দেয়ার জেরধরে জাকির হাওলাদার ও তার লোকের তাকে (রহমান) বসতবাড়ী থেকে উৎখাত করে পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি প্রদান করে। নিজের ক্রয়কৃত জমি রক্ষায় তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD