গৌরনদীতে ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার

গৌরনদীতে ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের সদস্য ও গৌরনদী ছাত্রলীগের নেতা রায়হান হোসেনকে (৩০) গৌরনদী মডেল থানা পুলিশ গত রোববার রাতে উপজেলার মাহিলাড়া-নলচিড়া সড়কের পাকা সেতুর এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। গত জুন রায়হান হোসেন বিপুল পরিমান ইয়াবাসহ রায়হান গ্রেপ্তার হলে জেল হাজত থেকে জামিনে বের হয়ে আসার ৭দিনের মধ্যে পুনরায় গ্রেপ্তার হল। সে গৌরনদী উপজেলার দক্ষিণ নাঠৈ গ্রামের আঃ হক বেপারীর ছেলে।

উপজেলার গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে মাহিলাড়া-নলচিড়া রোডস্থ পাকা সেতু সংলগ্ন নির্মল মন্ডলের চায়ের দোকানের কাছে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা ইমরান মৃধা (২৯) পালিয়ে গেলেও ৫পিস ইয়াবাসহ পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ইউপি সদস্য রায়হান হোসেনকে পুলিশ গ্রেফতার করে।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। রায়হান মেম্বরের বিরুদ্ধে গৌরনদী থানায় আরো তিনটি মাদক মামলা রয়েছে।আজ
সোমবার তাকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD