গৌরনদীতে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

গৌরনদীতে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা




গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী ‍উপজেলায় টাকা না দেওয়ায় রাশেদ সিকদার (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহত রাশেদ উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালি গ্রামের কামাল সিকদারের ছেলে।

আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনাকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্বজনদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওসি জানান, রাশেদ ঢাকায় থাকতেন। তিনি সম্প্রতি গ্রামের বাড়িতে বেড়াতে এলে কিছু যুবক টাকা চান। তবে সেটি ধার বাবদ না চাঁদা বাবদ সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর ওই টাকা না পেয়ে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাকে তারা মারধর করেন। তখন কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন বলে জানিয়েছেন স্বজনরা।

স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাশেদকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে নিহতের বাবা কালাম সিকদার জানান, রাশেদ ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। শুক্রবার বিকেলে রাশেদ গ্রামের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায় স্থানীয় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে।

এদিকে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে পরিবার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD