সংবাদ শিরোনাম:

গৌরনদীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:47:38 pm, Sunday, 25 August 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে রোববার দুপুরে দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে দুই পথচারীসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়। গুরুতরভাবে আহত মানিক হোসেনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, দলীয় সূত্র ও পুলিশ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সদস্য সাগর সম্রাট (২০)র সঙ্গে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য ও ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফ মিয়ার (২১) মধ্যে ২/৩ মাস যাবত বিরোধ চলে আসিছল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার (১৫ আগষ্টের) জের ধরে গতকাল রোববার দুপুরে ছাত্রলীগ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ধারাল অস্ত্র, লাঠিসোটা, হকিষ্টিক, রড় ও পাইপ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দফয়া দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

হামলার জন্য একে অপরকে দায়ী করেন। দুপুর পোনে ১টার দিকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আরিফ গ্রæপের সমর্থক সাব্বির হোসেন (১৯), রাজু (১৮), সজল (১৯) ও জাকারিয়াকে (২০) ও সাগর গ্রæপের সমর্থক সরকারি গৌরনদী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আমার সমর্থক মো. মানিক হোসেনসহ তিন সমর্থক আহত হয়।

গুরুতরভাবে আহত মানিক হোসেনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, শুনেছি পূর্বের কোন ঘটনার জের ধরে ছেলেপেলেদের মধ্যে গন্ডগোল হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাৎক্ষনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রন ও স্বাভাবিক করেছে। কোন পক্ষ অভিযোগ দাখিল করে নাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশের সময় : 08:47:38 pm, Sunday, 25 August 2019