সংবাদ শিরোনাম:

গৌরনদীতে গোপনে কলেজছাত্রীকে দাফনের চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:26:17 pm, Monday, 5 October 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে গোপনে এক কলেজছাত্রীকে দাফনের চেষ্টার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত শারমিন আক্তার উপজেলার টরকী বন্দর এলাকার খোকন সরদারের মেয়ে। তিনি গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তবে খোকন সরদারের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকায়।

স্থানীয়রা জানায়, এক যুবকের সঙ্গে শারমিনের প্রেম ছিল। সম্প্রতি বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। পরে শারমিনকে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন। তবে বাবা-মায়ের আদেশ অমান্য করে লুকিয়ে ওই যুবকের সঙ্গে দেখা করতেন শারমিন। এ নিয়ে শনিবার রাতে মেয়েকে বকাঝকা করেন বাবা-মা। এরপর রোববার দুপুর থেকে শারমিনের কোনো সাড়াশব্দ শোনা যাচ্ছিল না। রাতে গোপনে শারমিনের লাশ গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকা নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে গোপনে তাকে দাফনের চেষ্টা চালান তারা।

প্রতিবেশীরা জানান, শারমিনের মৃত্যু নিয়ে তার বাবা-মা কাউকে কিছু বলেননি। বিষয়টি তারা গোপন করেছেন। এরপর কাউকে কিছু না জানিয়ে শারমিনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। বিষয়টি আশপাশের অনেকের মনে সন্দেহ সৃষ্টি করেছে।

গৌরনদী মডেল থানার এসআই সাধন কুমার মণ্ডল বলেন, রোববার রাতে কালকিনি উপজেলার কয়ারিয়া থেকে শারমিনের মরদেহ উদ্ধার করে গৌরনদী মডেল থানায় আনা হয়েছে।

জিজ্ঞাসাবাদে শারমিনের বাবা পুলিশকে জানান, শনিবার রাতে শারমিনকে তার মা বকাঝকা করেন। এতে অভিমান করে রোববার দুপুরে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শারমিন। প্রতিবেশীরা বিষয়টি ভিন্নভাবে প্রচার করতে পারে- এমন আশঙ্কায় শারমিনের মরদেহ রাতে দাফনের ব্যবস্থা করা হয়।

এসআই সাধন কুমার মণ্ডলবলেন, শারমিনের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে গোপনে কলেজছাত্রীকে দাফনের চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : 11:26:17 pm, Monday, 5 October 2020