সংবাদ শিরোনাম:

গৌরনদীতে গরু চুরি আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:55:44 pm, Saturday, 30 May 2020
  • 10 সংবাদটি দেখা হয়েছে

মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে গত শুক্রবার আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ারের নির্দেশে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) আসাদুজ্জামান উপজেলার তঁারাকুপি গ্রামের মৃত- গঞ্জেরালী খানের ছেলে সিদ্দিক খান (৪০), বাথর্ী গ্রামের আঃ রাজ্জাক ফকিরের ছেলে শহিদুল ফকিরকে (৩৫) গ্রেফতার করেন।

গৌরনদী মডেল থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার জানান, সংঘবদ্ধ একদল চোর উপজেলার বাথর্ী গ্রামের মন্নান লস্করের গোয়াল ঘর থেকে গত ১৮ মে দিবাগত গভীর রাতে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। মোবাইল ফোন আলাপের সূত্র ধরে গ্রামবাসী গরু চুরির সন্দেহে সিদ্দিক খানকে আটক করে শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশের কাছে সোপর্দ করে। সিদ্দিকের স্বীকারোক্তি অনুযায়ী শহিদুল ফকিরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গরুর মালিক মন্নান লস্কর বাদি হয়ে আটককৃত ওই ২ গরু চোরের নামোল্লেখসহ অজ্ঞাতনামা চোরদের আসামি করে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছে।

জানাগেছে, সংঘবদ্ধ একদল গরু চোর গত এক বছরে বাথর্ী গ্রামের ছালাম মাতুব্বর, আজিজ ফকির, ফারুক বেপারী, মন্নান লস্কর, ইল্লা গ্রামের মোস্তফা ঘরামীর গোয়াল ঘর থেকে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ১৫টি গরু চুরি করে নিয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে গরু চুরি আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : 08:55:44 pm, Saturday, 30 May 2020