গৌরনদীতে কোস্টগার্ডের ট্রাকের সাথে পুলিশের টহল পিকাপের সংঘর্ষে ৪ পুলিশ আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে কোস্টগার্ডের ট্রাকের সাথে পুলিশের টহল পিকাপের সংঘর্ষে ৪ পুলিশ আহত

গৌরনদীতে কোস্টগার্ডের ট্রাকের সাথে পুলিশের টহল পিকাপের সংঘর্ষে ৪ পুলিশ আহত

গৌরনদীতে কোস্টগার্ডের ট্রাকের সাথে পুলিশের টহল পিকাপের সংঘর্ষে ৪ পুলিশ আহত




গৌরনদী প্রতিনিধি॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় কোস্টগার্ডের ট্র্রাকের সাথে পুলিশের টহল পিকাপের মুখোমুখি সংঘর্ষে একজন উপ-পরিদর্শক সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। দুর্ঘটনায় পুলিশের নতুন একটি টহল পিকাপ বিধ্বস্ত হয়। বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

 

আহতরা হলেন গৌরনদী থানার উপ-পরিদর্শক মো. আরিফ, সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল এবং কনস্টেবল রিয়াজ ও ড্রাইভার কনস্টেবল মো. রহমান। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পিকাপে থাকা অপর দুই কনস্টেবল অক্ষত রয়েছে।

 

 

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, কোস্টগার্ডের একটি ট্রাক ঢাকা মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। বুধবার (২০ জানুয়ারি) রাত ৮ টার দিকে ট্রাকটি গৌরনদীর বার্থী এলাকা অতিক্রমকালে থানার একটি টহল পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নতুন পিকাপটি বিধ্বস্ত হয়।

 

আহত হয় পুলিশের ওই ৪ সদস্য। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করার কথা বলেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD