মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে পানিতে ডুবে মারিয়া আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় সবার অগোচরে বাড়ির পুকুরে পরে তার মৃত্যু হয়।
মেয়েটি ওই গ্রামের বাবুল সিকদারের মেয়ে। বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেস্কের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নিখিল চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply