গৌরনদীতে একজন করোনা রোগী সনাক্ত Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ




গৌরনদীতে একজন করোনা রোগী সনাক্ত

গৌরনদীতে একজন করোনা রোগী সনাক্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের গৌরনদীতে আরো একজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। সোমবার ওই মহিলা রোগীর (৬০) নমুনা পরীক্ষার পর তা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান । জানা গেছে, গৌরনদী উপজেলার টরকি এলাকার সুন্দরদি’র বাসিন্দা ওই নারী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়।

 

রোববার তার নমুনা সংগ্রহ করে তা ঢাকার মহাখালিতে ইন্সটিটিউট ফর ডেভলপিং সাইন্স এন্ড হেলথ ইনিশিয়াটিভস এ পাঠানো হলে সোমবার তার টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ আসে।

 

উল্লেখ্য, রোববারও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ এলাকার দুইজনের নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ এসেছে। তবে তারা আগের থেকে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন। সব মিলিয়ে বরিশালে ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD