গৌরনদীতে ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী আটক

গৌরনদীতে ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী আটক




গৌরনদী প্রতিনিধি:বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন হাওলাদার (৩৫) ও হাসানাত ওরফে হাসান হাওলাদার (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এপিবিএন সদস্যরা।শনিবার (১৩ এপ্রিল) রাতে পজেলার উত্তর সরিকল গ্রাম থেকে তাদের আটক করা হয়।

জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে ১০-এপিবিএন সদস্যরা রাত ৮টার দিকে উপজেলার উত্তর সরিকল গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের তারেক হাওলাদারের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন হাওলাদার ও হাসানাত ওরফে হাসান হাওলাদারকে আটক করে।সুমন হাওলাদারের বাড়ি উপজেলার উত্তর সরিকল গ্রামে। সে ওই গ্রামের মৃত আলাউদ্দিন হাওলাদারের ছেলে। হাসানাত ওরফে হাসান হাওলাদারের বাড়িও একই গ্রামে। সে ওই গ্রামের খোকন হাওলাদারের ছেলে।গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার এএসআই আজাদ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD